• রাজনীতি

    রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে, জনসভা মঞ্চে তারেক রহমান

      প্রতিনিধি 30 January 2026 , 8:27:05 প্রিন্ট সংস্করণ

    রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে, জনসভা মঞ্চে তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দুই দশক পর বিএনপি’র চেয়ারম্যানের আগমন উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান তারেক রহমান। সেখানে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সাথে কিছু সময় কাটান। এরপর রাত ৮ টার পর নগরীর ঐতিহাসিক রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেন।

    এ দিকে দুপুর থেকে জনসভাস্থলে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন এবং দলীয় ও জাতীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করেন দলীয় নেতা-কর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে জনসভা শুরু হয়। শেষ খবর পর্যন্ত রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বক্তৃতা করেন। মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

    রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু জানান, তারেক রহমানকে বরণ করতে লাখো মানুষের ঢল নেমেছে। বিএনপির ঘাঁটিতে পরিণত রংপুরের মানুষ ধানের শীষের বিজয় উপহার দিতে পারবে-ইনশাআল্লাহ। দলের প্রতিটি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসেছেন।

    বিজ্ঞাপন

    জনসভায় যোগ দেয়ার আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি’র চেয়ারম্যান। তিনি আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাবা মকবুল হোসেনসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় ছেলে হত্যার বিচার দাবি করেন, আবু সাঈদের বাবা। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় প্রধানের সাথে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য: ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন তিনি।

    অপরদিকে, রংপুরের জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া পুরো নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

    জানা গেছে, রাতেই রংপুর থেকে বগুড়ায় ফিরবেন। সেখানে রাতযাপন করে পরদিন শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:27 PM রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে, জনসভা মঞ্চে তারেক রহমান 7:10 PM সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে আটক ৫০৪ 7:02 PM ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি-বিএনপির ঘাঁটি: তারেক রহমান 6:53 PM ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক 6:46 PM জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩: শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী নিশো ও পুতুল 6:33 PM ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা: মধ্যস্থতার প্রস্তাব তুরস্কের 6:27 PM নির্বাচন ও গণভোট: ১৬ দেশ থেকে ৫৭ প্রতিনিধি আসছেন পর্যবেক্ষণে 5:53 PM ২৮ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫০ দশমিক ৬ শতাংশ 5:44 PM ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষ: আহত ১০ 5:34 PM ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে, এনসিপি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা