• খেলা

    বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

      প্রতিনিধি 29 January 2026 , 12:48:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে বড় ধাক্কা এলো। অভিজ্ঞ ব্যাটার অ্যারন জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতিবিরোধী বিধির একাধিক ধারায় অভিযোগ ওঠায় তাকে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে।

    আইসিসি জানিয়েছে, জোন্সের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের জবাব দিতে তাকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

    ৩১ বছর বয়সী এই ব্যাটার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে ছিলেন। ওই ক্যাম্পে থাকা ১৮ জন ক্রিকেটারের মধ্য থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ সদস্যের দল গঠনের কথা ছিল। সাময়িক নিষেধাজ্ঞার ফলে আপাতত সেই দলে জোন্সের থাকা আর সম্ভব হচ্ছে না।

    বিজ্ঞাপন

    আইসিসির তথ্যমতে, জোন্সের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বড় অংশই ২০২৩–২৪ মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত বিম-১০ (Bim10) টুর্নামেন্টকে ঘিরে, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অধীনে অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচ সংশ্লিষ্ট, যা আইসিসির দুর্নীতিবিরোধী কোডের আওতায় পড়েছে।

    আইসিসি জানিয়েছে, এই মামলা একটি বৃহত্তর তদন্তের অংশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধেও অতিরিক্ত অভিযোগ আনা হতে পারে।

    ২০১৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর অ্যারন জোন্স যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ৫২টি ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত ছিলেন তিনি-ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বিপিএল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলেছেন জোন্স।

    বিশ্বকাপের ঠিক আগে এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দলের পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ওপরই এখন নির্ভর করছে জোন্সের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:48 PM বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 12:41 PM কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় এমপিসহ ১৫ জন নিহত 12:15 PM একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ল, ১৬ হাজার ২১৩ টাকা 12:01 PM বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির 11:41 AM টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন তারেক রহমান 11:04 AM জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 10:56 AM আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান 10:40 AM শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ 10:27 AM ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ 8:53 PM খালেদা জিয়ার প্রতি ভারতের জাতীয় সংসদ অধিবেশনে শ্রদ্ধা