• রাজনীতি

    তারেক রহমানের প্রতি আশা দেখতে পাচ্ছে জনগণ: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

      প্রতিনিধি 28 January 2026 , 7:16:10 প্রিন্ট সংস্করণ

    ঠাকুরগাঁওয়ে এক পথসভায় বক্তৃতা করেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তারেক রহমানের প্রতি জনগণ আশা দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেছেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি’র চেয়ারম্যান যেখানে যাচ্ছেন, সেখানেই লাখ লাখ মানুষ হচ্ছে। মানুষ তার মধ্যে নতুন নেতা দেখতে পাচ্ছেন। যে নেতা মানুষকে ভালো কিছু দেয়ার কথা বলছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার-রায়পুর ইউনিয়নের মলানী বাজারে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    মির্জা ফখরুল বলেন, ‌‘তারেক রহমান মায়েদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ডসহ ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কথা বলছেন। ১৫ বছর ভোট নিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা এবং পুলিশ ও প্রশাসন। আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা ভোট দিতে চাই। আমরা অনেক নির্যাতিত হয়েছি। প্রিসাইডিং কর্মকর্তা হত্যার মিথ্যা মামলায় ভোগান্তি হয়েছে। আমরা হিন্দু ও মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বী ভাই-বোনেরা এবার ভোট দিতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন’।

    বিএনপি মহাসচিব বলেন, এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি ‘মিথ্যা মামলার ভোগান্তি নেই। ধানক্ষেতে রাত্রিযাপন করতে হয় না। এখন দেশটাতে একটু শান্তি দরকার। আমরা নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে দেশে শান্তি ফেরাবো’। অপরদিকে, নিজের রাজনৈতিক জীবনে স্বচ্ছতার কথাও তুলে ধরেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯