• খেলা

    থাইল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশ

      প্রতিনিধি 28 January 2026 , 2:50:46 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলতি বছর জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলশে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১২ দলের এই মেগা টুর্নামেন্টে জায়গা পেতে বাছাই পর্বে নামতে হয়েছে বাংলাদেশকে। বুধবার (২৮ জানুয়ারি) বাছাই পর্বের সুপার সিক্সের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

    নেপালের গোকর্ণেশ্বরের মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতির দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে।

    জবাবে থাই নারী দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে সমর্থ হয়।

    বাছাই পর্বে টানা পঞ্চম জয় পেল বাংলাদেশ। সুপার সিক্স পর্বে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। আর তাতেই নিশ্চিত হয়েছে আগামী বিশ্বকাপে খেলা।

    এদিন বাংলাদেশকে জয়ের জন্য পর্যাপ্ত রান এনে দেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস এবং চারে নামা সোবহানা মোস্তারি। দুজনই হাঁকিয়েছেন অর্ধশতক।

    বিজ্ঞাপন

    ১২ রানে প্রথম দুই উইকেট হারানোর পর ১১০ রানের জুটি গড়েন জুয়াইরিয়া-সোবহানা জুটি। জুয়াইরিয়া ৪৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করে বিদায় নিলে এই জুটি ভাঙে। সোবহানাও কিছুক্ষ্ণ পর বিদায় নেয়ার আগে ৪২ বলে ৯ চার ও ১ ছয়ে ৫৯ রান করেন।

    তবে তাদের বিদায়ের পর বাকিরা আর দাঁড়াতে পারেনি। ব্যতিক্রম ছিলেন রিতুমনি। শেষদিকে মাত্র ৬ বলে ৩ চারে ১৫ রানের ক্যামিও খেলে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন।

    থাইল্যান্ডের পক্ষে সফলতম বোলার থিপাতচা পুত্থাওং ২২ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া ওনিচা কামচম্ফু ২টি এবং ফানিতা মায়া ১ উইকেট শিকার করেন।

    জবাব দিতে নেমে ভালো শুরু পেয়েছিল থাইল্যান্ড। ১৩.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৮৩ রান তুলে ফেলেছিল। কিন্তু এরপরই তাদের ইনিংসে মড়ক লাগে। শেষ ৪০ বলে ৫ উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ৪৩ রান।

    থাইল্যান্ডের পক্ষে নাত্থাকান চান্থাম ৪১ বলে ৭ চারে সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া নারুয়েমল চাইওয়াই ২৮ বলে ৩০ এবং নান্নাপাত কঞ্চারোয়েনকাই ২৯ বলে ২৯ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।

    বাংলাদেশের সফলতম বোলার মারুফা আক্তার ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া রিতু মনি ও স্বর্ণা আক্তার ২টি করে এবং ফাহিমা খাতুন ১টি উইকেট শিকার করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর 11:17 AM এবার ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা সভাপতি 6:26 PM ফাইনাল হারার পর অবসরের ইঙ্গিত এমি মার্টিনেজের! 5:29 PM দেশে ফিরলেন আর্জেন্টিনার অধিনায়ক 4:25 PM আর্জেন্টিনার জার্সিতে আবারও খেলবেন মেসি