• জাতীয়

    নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত

      প্রতিনিধি 28 January 2026 , 4:54:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না।

    বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। যদিও গণমাধ্যমের কোনো প্রশ্ন নেননি তিনি।

    বিজ্ঞাপন

    মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ভোটের ফলাফল কী হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না। মানুষের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

    তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার সব প্রস্তুতির বিষয়ে আমাদের জানিয়েছেন। নির্বাচনের ফলাফল নিয়ে আমার যথেষ্ট আগ্রহ আছে।

    এর আগে, বেলা ১১টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে ইসি ভবনে আসেন মার্কিন রাষ্ট্রদূত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:54 PM নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত 2:50 PM থাইল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশ 2:08 PM জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা 1:42 PM সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 1:20 PM বাংলাদেশের পণ্যে শুল্ক কমাতে পারে যুক্তরাষ্ট্র 1:06 PM ৫০তম বিসিএসের প্রিলিমিনারি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট 12:50 PM জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি 12:33 PM সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা দিলেন তামিম ইকবাল 12:19 PM টেকনাফে পাহাড়ে কাজ করতে যাওয়া ৬ কৃষক ‘অপহৃত’ 12:09 PM ইসিতে যাচ্ছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত