• রাজনীতি

    ‘একটি দল বিকাশ নম্বর সংগ্রহ করে, ভোট কেনার চেষ্টা করছে’

      প্রতিনিধি 27 January 2026 , 5:26:39 প্রিন্ট সংস্করণ

    ঢাকা-১৬ আসনে বিএনপি’র প্রার্থী আমিনুল হক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, `একটি দল ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। তবে নিম্ন আয়ের মানুষকে প্রলোভন দেখিয়ে এই অপচেষ্টা চালানো হচ্ছে, যা নির্বাচনের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে’ বলেও জানান তিনি।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে, মিরপুর-১০ এলাকার শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। গণসংযোগকালে আমিনুল হক ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।

    বিজ্ঞাপন

    আমিনুল হক বলেন, `তার নির্বাচনি এলাকায় আপাতদৃষ্টিতে লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করলেও একটি দল বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। এর মাধ্যমে তারা ভোট কেনার চেষ্টা করছে, বলে তিনি অভিযোগ করেন। এ ধরনের অনিয়ম ও অপতৎপরতার জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে, ব্যালটের মাধ্যমেই দেবে বলে তিনি আশাবাদী।

    দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আমিনুল হক মিরপুর-১০ ও বেনারসি পল্লীসহ সংলগ্ন বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই গণসংযোগের সূচনা হয় মিরপুর-১০ শহীদ আবু তালেব স্কুলসংলগ্ন এলাকা থেকে। সেখান থেকে তিনি রুট-৮ হয়ে ১৪ নম্বর বেনারসি পল্লী, শহীদ মিল্লাত ক্যাম্প, মুসলিম ক্যাম্প, মেইন রোড ও বাইতুল মামুর জামে মসজিদ এবং ঝুটপট্টিসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:25 PM কাশিয়ানীর পারুলিয়ায় প্রীতি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগ 5:21 PM বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ 5:09 PM লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা 4:49 PM দুস্থ অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো জিইসি ফাউন্ডেশন 4:33 PM ঈদে হল কাঁপাচ্ছে “ধুরন্ধর ২”, বের হয়েই দর্শকের এক কথা-“মাস্ট ওয়াচ” 4:27 PM মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ চৌধুরীকে 3:55 PM ৭ দিনের মধ্যে আসাদগেট-শ্যামলীর সব ক্লিনিক পরিদর্শন: স্বাস্থ্যমন্ত্রী 2:47 PM মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, তেল সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে শঙ্কা 2:24 PM সাভারের সিরিয়াল কিলার সম্রাট ঢাকা মেডিকেলে মারা গেছেন 2:13 PM উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর