• আইন-আদালত

    প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

      প্রতিনিধি 25 January 2026 , 1:40:07 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

    আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

    বিজ্ঞাপন

    শুনানি শেষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সিইসি আদালতের সেই আদেশ বাস্তবায়ন করেননি। এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়।

    এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসি বরাবর আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। সেই আবেদন নিষ্পত্তি না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:10 PM ২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল 11:52 AM দায়িত্ব পালনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী: প্রধানমন্ত্রী 11:39 AM পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস 6:10 PM শঙ্কা কাটিয়ে জয়ের সুবাস নিয়ে ৪র্থ দিন শেষ করল বাংলাদেশ 5:57 PM ৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ 4:58 PM ডোনাল্ড লুর চাপে সরানো হয়েছিল ইমরান খানকে : ড্রপসাইটের অনুসন্ধান 4:20 PM কারিনার পর হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা 3:27 PM ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের নতুন নক্ষত্র রিমি 1:30 PM বাংলাদেশের দরকার ৮ উইকেট, পাকিস্তানের ৩৩৬ রান 12:27 PM সালমান খানের বাসভবনে সাপের আতঙ্ক