• খেলা

    যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ

      প্রতিনিধি 15 January 2026 , 1:22:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের করা বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। দাবি না মানলে সব ধরনের খেলা বর্জনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময় অনুযায়ী শুরু হচ্ছে না বিপিএলের দিনের প্রথম ম্যাচ।

    সিলেট পর্ব শেষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে ঢাকায় বিপিএলের খেলা শুরু হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার কথা সিলেট টাইটানসের।

    বিজ্ঞাপন

    তবে প্রথম ম্যাচটি যে নির্ধারিত সময় অনুযায়ী শুরু হচ্ছে না, তা প্রায় নিশ্চিত। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, অবশ্যই বিষয়টি অনাকাঙ্ক্ষিত। উনি (এম নাজমুল ইসলাম) যা বলেছেন, আমরা সেটার সমর্থন করি না। ক্রিকেটারদের বোঝানো হয়েছে তারা এলে খেলা হবে, না এলে খেলা হবে না। তবে প্রথম ম্যাচটি সময়মতো হওয়ার সম্ভাবনা কম।

    এর আগে কোয়াব হুঁশিয়ারি দিয়েছিল, ম্যাচ শুরুর আগে দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট বয়কট করা হবে। এখন পর্যন্ত এম নাজমুল ইসলামের পদত্যাগের কোনো ঘোষণা না আসায় নির্ধারিত সময় পার হয়ে গেলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে নামেনি। এতে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

    এদিকে পদত্যাগের ঘোষণা না আসায় ম্যাচ শুরুর সময়েই রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে কোয়াব। এ সংবাদ সম্মেলনে বিপিএলের অন্তত ছয় দলের ক্রিকেটারদের একত্র হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে কোয়াবের কঠোর অবস্থান ও বিসিবির সিদ্ধান্তহীনতায় বিপিএলের আজকের সূচি নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য