• খেলা

    ভারতের কাছে ৭ উইকেটে হারল পাকিস্তান

      প্রতিনিধি 15 September 2025 , 12:00:24 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরও বেশি অবনতি হয়। দুই দেশের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। ভারতের অনেকেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের কথাও বলেন। এসব উত্তেজনার মাঝেই এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তবে এ ম্যাচে সালমান আগার দলকে কোনে পাত্তাই দেয়নি সূর্যকুমার যাদবের দল। ২৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় ভারত।

    রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে একেবারেই বাজে শুরু করে পাকিস্তান। প্রথম ২ ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষদিকে শাহিন আফ্রিদির ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সেই লক্ষ্য সহজেই টপকে যায় ভারত।


    ভারতের বিপক্ষে এতটুকুও লড়াই করতে পারলো না পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। তবে দলীয় ২২ রানের মাথায় শুভমান গিলকে হারায় তারা। সাইম আইয়ুবের বলে স্টাম্পড আউট হয়ে ফেরেন ৭ বলে ১০ রান করা এই ওপেনার।

    ইনিংসের চতুর্থ ওভারে অভিষেক শর্মাকে ফেরান সাইম আইয়ুব। বড় শট খেলতে গিয়ে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ৩১ রান।

    এরপর দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। তবে দলীয় ৯৭ রানের মাথায় সাইয়ুব আইয়ুবের বলে বোল্ড হয়ে ফেরেন তিলক। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৩১ রান।

    এরপর শিভম ‍দুবেকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

    এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট দিয়ে আসেন সাইম আইয়ুব। হার্দিক পান্ডিয়ার বলে বুমরাহ’র হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরের ওভারেই ফেরেন মোহাম্মদ হারিস। বুমরাহ’র বলে বড় শট খেলতে গিয়ে বল উপরে তুলে দেন হারিস, দৌড়ে এসে ক্যাচ ধরেন হার্দিক।

    ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে দলের হাল ধরেন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। এই দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪২ রান তোলে পাকিস্তান।

    অক্ষর প্যাটেলকে উড়িয়ে মারতে গিয়ে বল অনেক উপরে তুলে দেন ফখর জামান। অনেকটা দৌড়ে এসে বল তালুবন্দি করেন ‍তিলক ভার্মা। ১৫ বলে ১৭ রান করে ফখর ফিরলে ভাঙে তাদের ৩৮ বলে ৩৯ রানের জুটি।

    অধিনায়ক সালমান আলী আগাও টিকতে পারলেন না বেশিক্ষণ। অক্ষর প্যাটেলের বল উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১২ বলে ৩ রান।

    এরপর পাকিস্তানের দুই নাওয়াজ ফেরেন দ্রুতই। হাসান নাওয়াজ আউট হন ৭ বলে ৫ রান করে। কুলদীপের বলে বড় শট খেলতে গিয়ে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। মোহাম্মদ নাওয়াজ ফিরেছেন কোনো রান না করেই। ৪৪ বলে ৪০ রান করা শাহিবজাদা ফারহানকে ফেরান কুলদীপ যাদব। এই স্পিনারের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে দেন শাহিবজাদা।

    ফাহিম আশরাফও টিকতে পারেননি বেশিক্ষণ। ভরুণ চক্রবর্তীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন ১৪ বলে ১১ রান করা এই ব্যাটার। সুফিয়ান মুকিম আউট হন বুমরাহ’র বলে বোল্ড হয়ে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬ বলে ১০ রান। শেষদিকে ১৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহিন আফ্রিদি। তার এই ক্যামিওতেই লড়াই করার মতো পুঁজি পায় পাকিস্তান।

    ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৩ উইকেট। ২টি উইকেট শিকার করেন বুমরাহ ও অক্ষর প্যাটেল। ভরুণ ও হার্দিক নিয়েছেন ১টি করে উইকেট।

    বিজ্ঞাপন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি