• খেলা

    টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে না খেলার সিদ্ধান্তে অটল-বিসিবি

      প্রতিনিধি 11 January 2026 , 5:05:40 প্রিন্ট সংস্করণ

    টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে না খেলার সিদ্ধান্তে অটল-বিসিবি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল-খেলাকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার যে সিদ্ধান্ত বিসিবি নিয়েছিল, এখনও সে বিষয়ে অটল রয়েছে সংস্থাটি।

    ইতোমধ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাফ জানিয়ে দেন, ‘এ বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। বিসিবি দুই দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এবং নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে’।

    বিজ্ঞাপন

    বিসিবি সভাপতি বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি সোমবার বা মঙ্গলবারের মধ্যেই আইসিসি থেকে চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে। ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত দৃঢ়। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে’।

    গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতের অন্য ভেন্যুগুলো ভারতেরই অংশ। তবে এ ধরনের কোনো প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আসেনি’।

    দ্বিতীয় দফায় বিসিবির দেয়া চিঠির জবাব আইসিসি কবে নাগাদ দিতে পারে সে ব্যাপারে ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘সহজ অঙ্ক হিসাব করলে গতকাল তো দুবাই বন্ধ ছিল। তাই হয়তো সোম-মঙ্গলবারের দিকে (জবাব পাওয়া যাবে)। তারা অনেক পেশাদার প্রতিষ্ঠান। তাই লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯ 2:45 PM আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদেরই মনোনয়ন দেবে বিএনপি : রিজভী 1:54 PM জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে: অর্থমন্ত্রী 1:33 PM রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা! 1:06 PM পৃথিবীতে ফিরল আর্টেমিস-২