• খেলা

    সাইফ-সৌম্যর রেকর্ড জুটিতে উড়ছে বাংলাদেশ

      প্রতিনিধি 23 October 2025 , 3:14:59 প্রিন্ট সংস্করণ

    সাইফ-সৌম্যর রেকর্ড জুটিতে উড়ছে বাংলাদেশ
    সাইফ-সৌম্যর রেকর্ড জুটিতে উড়ছে বাংলাদেশ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটিংয়ে উইন্ডিজ বোলারদের পাত্তাই দিচ্ছে না টাইগার ব্যাটাররা। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৪ রান তুলেছে বাংলাদেশ, যা ২০১৫ সালের পর মিরপুরে ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।

    বিজ্ঞাপন

    ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সৌম্য। দুই ছক্কা, পাঁচ চারে তুলে নেন অর্ধ-শতক। সাইফও দারুণ সঙ্গ দেন বাঁহাতি ওপেনারকে। তিনিও দেখা পান ফিফটির। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভার শেষে বিনা উইকেট ১৬৭ রান।

    এর আগে, সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা। ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র‌্যাংকিংয়ে সেরা আট দলের (স্বাগতিক দেশ ব্যতীত) মধ্যে থাকতে হবে। ১৪ দলের টুর্নামেন্টে বাকি দলগুলোকে বাছাইপর্বের বাধা পেরোতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন