• খেলা

    বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা দৌলা

      প্রতিনিধি 3 November 2025 , 11:12:56 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিসিবি পরিচালক হিসেবে রুবাবা দৌলাকে নিয়োগ দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ। আজ সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় যোগ দিবেন তিনি।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় নারী পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে বোর্ডে আসছেন তিনি। রুবাবা উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। এর আগে এনএসসির মনোনয়ন পেয়ে বিসিবির পরিচালক হন ইশফাক আহমেদ।

    তবে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করার কারণে নির্বাচিত হওয়ার পরই বিতর্কের মুখে এনএসসি তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তার জায়গায় রুবাবাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে এনএসসি।

    বিজ্ঞাপন

    রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর ছিল।

    রুবাবার মামা শিল্পী কামরুল হাসান এবং জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম তার ফুপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেছেন। স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বাংলাদেশের নারীদের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ পুরস্কার পান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন