• জাতীয়

    সংসদ নির্বাচন: ছুটির দিনেও চলছে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ

      প্রতিনিধি 2 January 2026 , 4:56:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    নির্বাচন কমিশন (ইসি)।ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন (ইসি)। ৪ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে। শুক্রবার (২ জানুয়ারি) ছুটির দিনেও বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নির্বাচন কমিশনে এ কার্যক্রম চলে।

    বিজ্ঞাপন

    রাজধানী ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশাপাশি সকাল থেকে বিভিন্ন জেলায় শুরু হয় এই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা।

    বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল হবে, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

    উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা