• খেলা

    চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর রাইডার্স

      প্রতিনিধি 29 December 2025 , 1:19:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    একদিনের বিরতি শেষে আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস।

    ম্যাচের আগে টস জিতেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি চট্টগ্রাম রয়েলসকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

    বিজ্ঞাপন

    বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগের দিন নানা নেতিবাচক কারণে আলোচনায় থাকলেও মাঠে নেমেই ইতিবাচক বার্তা দেয় চট্টগ্রাম রয়্যালস। নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করে তারা। অন্যদিকে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে রংপুর।

    চট্টগ্রাম রয়্যালস একাদশ: নাইম শেখ, মির্জা তাহির বেগ, মাহফিজুল ইসলাম রবিন, মাহমুদুল হাসান জয়, অ্যাডাম রসিংটন (উইকেটকিপার), মাসুদ গুরবাজ, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, তানভির ইসলাম, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

    রংপুর রাইডার্স একাদশ: ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, খুশদীল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, নাহিদ রানা, আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা