• খেলা

    মাঠেই জ্ঞান হারিয়ে হাসপাতালে ঢাকা ক্যাপিটালস কোচ

      প্রতিনিধি 27 December 2025 , 1:42:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ঢাকা ক্যাপিটালস। দলের অনুশীলন করানোর সময় মাঠেই অজ্ঞান হয়ে গেছেন সহকারী কোচ মাহবুব আলি জাকি।

    সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে ঢাকা ফ্র‍্যাঞ্চাইজি। উন্নত চিকিৎসার জন্য জাকিকে এখন হাসপাতালে নেওয়া হয়েছে।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। দুপুর ১টায় শুরু হওয়ার কথা ম্যাচ।

    বিজ্ঞাপন

    যথারীতি ত্রিশ মিনিট আগে টস করেন ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ফিল্ডিং নেন মিঠুন।

    এরপরই আসে জাকির অসুস্থতার খবর। মাঠেই অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ। পরে কয়েক দফা সিপিআর দেওয়া হয় তাকে।

    এখন আপাতত হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন জাকি। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর পরবর্তী আপডেট পাওয়া যাবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা