• খেলা

    ‘ওর একজন স্থায়ী বান্ধবী দরকার’- বিশ্বসেরা হতে ইয়ামালকে পরামর্শ

      প্রতিনিধি 22 December 2025 , 5:12:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনা এবং স্প্যানিশ ফুটবলের আলোচনায় নাম লিখিয়েছেন লামিন ইয়ামাল। মাঠে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই তরুণ উইঙ্গারকে অনেকে ইতিমধ্যেই ‘নতুন রাজপুত্র’ হিসেবে দেখছেন।

    তবে ক্যারিয়ারের শুরুতেই ইয়ামালের জীবন পুরোপুরি মসৃণ নয়। মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সম্প্রতি তিনি স্প্যানিশ ইনফ্লুয়েন্সার অ্যালেক্স প্যাডিলা এবং আর্জেন্টিনার পপ তারকা নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনের মুখে পড়েছেন। সর্বশেষ, ইয়ামাল নিজেই নিশ্চিত করেছেন যে নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়েছে।

    বিজ্ঞাপন

    তাদের সম্পর্কটি শুরু হয়েছিল ইয়ামালের ১৮তম জন্মদিনের সময়। নিকি নিকোল আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় এসেছিলেন এবং একাধিক ম্যাচে তাকে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখা যায়। চ্যাম্পিয়নস লিগে গোল করার পর গ্যালারির দিকে ইয়ামালের উড়ন্ত চুম্বনের ছবি সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। সোশ্যাল মিডিয়াতেও তাদের ভ্রমণ, নৈশভোজ ও অবকাশ যাপনের মুহূর্তগুলো নজর কাড়েছিল।

    অক্টোবরের দিকে গুঞ্জন ওঠে, ইয়ামাল মিলানে গিয়ে অন্য কারও সঙ্গে দেখা করেছেন। তবে এই অভিযোগ ইয়ামাল সরাসরি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তি নেই এবং তিনি একাই মিলানে গিয়েছিলেন।

    এই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মন্তব্য করেছেন এসি মিলান ও আতলেতিকো মাদ্রিদের সাবেক পর্তুগিজ তারকা পাউলো ফুত্রে। ফুত্রের মতে, ইয়ামালের মধ্যে ভবিষ্যতের বিশ্বসেরা হওয়ার সব গুণ রয়েছে, তবে তার জন্য ব্যক্তিজীবনে স্থিরতা জরুরি। একজন স্থায়ী সঙ্গী থাকলে খেলোয়াড়দের পেশাদারিত্ব আরও বাড়ে, অভিজ্ঞতা থেকে তিনি এটিই শিখেছেন।

    এখন প্রশ্ন হচ্ছে, ইয়ামাল কি এই পরামর্শ মেনে ব্যক্তিজীবনে স্থিরতা আনবেন, নাকি তরুণ বয়সের স্বাধীনতাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন তার ফুটবল ক্যারিয়ারে?

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা