• শিরোনাম

    জাকসু নির্বাচনের ফলাফল সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে

      প্রতিনিধি 13 September 2025 , 12:15:44 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৪০ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। এখনো ফলাফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। তবে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

    এর আগে সকালে প্রক্টর ও জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, দুপুর আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

    ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিহ হয়েছে। আমাদের অভিজ্ঞতাও কম। তবে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে। আশা করছি আর দেরি হবে না। আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

    এছাড়া জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহীও সাংবাদিকদের জানিয়েছিলেন, দুপুরে ফলাফল হতে পারে।

    বিজ্ঞাপন

    জাকসু ও হল সংসদ নির্বাচনের ভেটা গণনায় হ-য-ব-র-ল অবস্থা। অস্বাভাবিক বিলম্বে ৩৩ বছরের আপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যমকর্মী-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    জাকসুর মতো দেশের যে কোনো ঘটনায় ছুটে যান সংবাদকর্মী, পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণের শুরু থেকে এখন পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় ক্ষোভ ও আক্ষেপের সুর তাদের কণ্ঠেও।

    তেমনই শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে একই অবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে।

    একই অবস্থা ভোট গণনার কাজে সংশ্লিষ্টদেরও। একদিকে হাতে ভোট গণনা তারওপর লোকবল কম থাকায় বিশ্রামহীনভাবে চলছে কাজ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা