• খেলা

    কূটনীতিকদের বিপক্ষে হারলেন উপদেষ্টারা

      প্রতিনিধি 25 October 2025 , 8:22:50 প্রিন্ট সংস্করণ

    প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে হারলো উপদেষ্টাদের দল
    প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে হারলো উপদেষ্টাদের দল
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদ ও ঢাকায় অবস্থানরত বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনের কূটনীতিকদের নিয়ে তিন প্রীতি ফুটবল ম্যাচ সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হয়েছে শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

    গত জুনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছিল উপদেষ্টা পরিষদ। দ্বিতীয় ম্যাচে আজ কূটনীতিকরা ৩-০ গোলে জিতে সিরিজে সমতা এনেছেন। সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে ডিসেম্বরে।

    উপদেষ্টা পরিষদের দলের হয়ে খেলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ম্যাচ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    বিজ্ঞাপন

    আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা জিতেছিলাম। এ ম্যাচে কূটনীতিকরা জিতেছেন। আমরা এ ম্যাচটিকে খুবই হালকাভাবে নিয়েছিলাম। আমাদের দলের নিয়মিত খেলোয়াড়দের কয়েকজন অনুপস্থিত ছিলেন। আমরা কোনো অনুশীলনও করি নাই। ওদের খেলা দেখে বুঝেছি তারা প্রচণ্ড প্র্যাকিটস করে এসেছেন। ডিসেম্বরে তৃতীয় ম্যাচ হবে। ইনশাল্লাহ তৃতীয় ম্যাচ আমরা জিতবো।’

    যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘এ ম্যাচে আমাদের প্রস্তুতি ভালো ছিল না। আগের ম্যাচ হারার কারণে প্রতিপক্ষ খুবই সিরিয়াসলি খেলেছে। আশা করি সিরিজ নির্ধারণী ম্যাচ আমরা জিতবো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম