• খেলা

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 21 October 2025 , 2:37:33 প্রিন্ট সংস্করণ

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে টাইগাররা। আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের।

    টসে জেতার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একমাত্র পেসার। চারজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামবে বাংলাদেশ।

    বিজ্ঞাপন

    ওয়েস্ট ইন্ডিজ দলে এনেছে দুটি পরিবর্তন। জেডেন সিলসের জায়গায় ঢুকেছেন আকিল হোসেন এবং রোমারিও শেফার্ডের জায়গায় অভিষেক হচ্ছে অ্যাকিম অগাস্তের।

    বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা