• অর্থনীতি

    আগুনে ক্ষতির হিসাব চলছে, বিকেলে বৈঠক মন্ত্রণালয়ে

      প্রতিনিধি 19 October 2025 , 3:39:57 প্রিন্ট সংস্করণ

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় গতকাল রাত পৌনে ৯টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তা জানতে অ্যাসেসমেন্ট চলছে।

    পরিস্থিতি পর্যালোচনায় রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক ডাকা হয়েছে।

    বিজ্ঞাপন

    শনিবার (১৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ও বিভিন্ন বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

    তিনি বলেন, বর্তমানে অ্যাসেসমেন্টের কাজ চলছে এবং কতটুকু সম্পদের ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে আজ (রোববার) বিকেল সাড়ে ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা