• জাতীয়

    বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের নিহত ৫

      প্রতিনিধি 5 November 2025 , 12:20:07 প্রিন্ট সংস্করণ

    বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
    বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

    নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫) ও বোন সাদিয়া পাটোয়ারী (২৪), পৌরসভার ফালগুন করা গ্রামের আবদুল মান্নান মজুমদারের স্ত্রী ও উদয় পাটোয়ারীর শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)। আহতরা হলেন- উদয় পাটোয়ারী (৪৩), ছেলে সামাদ পাটোয়ারী (৪) ও শ্যালক সাহেদ মজুমদার লিসান (২২)।

    বিজ্ঞাপন

    বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে দুর্ঘটনার শিকার হন তারা।

    মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

    ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি একই উপজেলার মালুমঘাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই মারা যান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য