• খেলা

    সান্ত্বনার জয় নাকি আফগানিস্তানের কাছে ধবলধোলাই

      প্রতিনিধি 14 October 2025 , 12:36:54 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ ক্রিকেট দল
    বাংলাদেশ ক্রিকেট দল
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

    প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানের হার বরণ করে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। অথচ আত্মবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কারণ ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। ৪, ২ ও ৬ উইকেটে ওই তিন ম্যাচ জিতেছিল তারা।

    বিজ্ঞাপন

    শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। গত দুই ম্যাচে বাজে পারফরম্যান্স করার তানজিদ তামিমের জায়গায় একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈমকে। মির্ডল অর্ডারে জাকের আলীর জায়গা নিতে পারেন শামীম হোসেন। পেস বোলিংয়ে দলে থাকা নাহিদ রানা এই সিরিজে এখনো ম্যাচ পাননি। তাকে তানজিম সাকিবের জায়গায় দলে দেখা যেতে পারে।

    ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় আছে ১০ ম্যাচে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধু বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মতো টাইগারদের সমান হবে আফগানিস্তান।

    হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন