• অর্থনীতি

    ছুটির দিনেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা 

      প্রতিনিধি 18 March 2026 , 12:05:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঈদ উপলক্ষে সরকারি ছুটির হিসাব অনুযায়ী ব্যাংক পাড়ায় ছুটি শুরু হয়ে গিয়েছে। তবে বিশেষ প্রয়োজনে আজ ১৮ মার্চ ও আগামীকাল ১৯ মার্চ কিছু এলাকায় খোলা থাকবে কিছু বাণিজ্যিক ব্যাংকের শাখা। এ দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চালু থাকবে।

    গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছিল।

    বিজ্ঞাপন

    ওই নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের লক্ষ্যে পোশাকশিল্প এলাকায় ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
    নির্দেশনায় আরও বলা হয়, ওই দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চালু থাকবে। আর অফিস চলবে বেলা ২টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

    যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

    তৈরি পোশাকশিল্প অধ্যুষিত এলাকাখ্যাত ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ছুটির মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাঁদের বিধি অনুযায়ী ভাতা দিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:05 PM ছুটির দিনেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা  11:38 AM বিয়ে নিয়ে মজা করে বিপাকে ভিকি 11:23 AM ফিনালিসিমা বাতিলের পর আর্জেন্টিনার নতুন প্রতিপক্ষ গুয়াতেমালা 11:16 AM ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ 11:10 AM প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন যারা 11:06 AM আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসিরুদ্দিন পাটোয়ারী 10:58 AM বগুড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ 10:22 PM বিসিবি প্রসঙ্গে আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী 8:04 PM বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায় 7:58 PM অভিনেতা শামস সুমন আর নেই