• অর্থনীতি

    পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

      প্রতিনিধি 16 March 2026 , 4:02:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন।

    বিজ্ঞাপন

    মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর তাকে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

    তারল্য সংকটে থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক- এই পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এই পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা জোগান দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসার কথা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:06 PM মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৬৮ জনের নিয়োগ 3:47 PM আন্তর্জাতিক ফুটবলে নতুন এক ইতিহাস জর্ডান 2:44 PM নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ভারতকে পেল বাংলাদেশ 1:43 PM সিরিজ জয়ের মিশনে নেমে ১৬৫ রানেই অলআউট বাংলাদেশ 1:33 PM ১৮তম নিবন্ধন : ই-প্রত্যয়নপত্র সংগ্রহের শেষ সুযোগ ২৫ এপ্রিল 1:07 PM জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি 12:47 PM ইতালির কোচ হিসেবে গার্দিওলাকে চান বোনুচ্চি 12:25 PM ‘সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে’ 11:55 AM প্রথম নাটকে কেয়া পায়েলের পারিশ্রমিক কত ছিল? 11:30 AM নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ও ২য় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা