• খেলা

    টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

      প্রতিনিধি 11 March 2026 , 2:56:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকায় শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করছেন, রাতের দিকে ব্যাটিং করা তুলনামূলক সুবিধাজনক হতে পারে।

    টসে জিতে মিরাজ বলেন, দল আগে বোলিং করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং শুরুতেই উইকেট তুলে নিতে পারলে ম্যাচে সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার রাখা হয়েছে, পাশাপাশি ব্যাটিং লাইনআপে রয়েছে ছয়জন ব্যাটার।

    এই ম্যাচ দিয়ে প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। দলটি নতুন কিছু কৌশল নিয়ে মাঠে নামছে।

    বিজ্ঞাপন

    অন্যদিকে পাকিস্তানও নতুন রূপে মাঠে নামছে। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে এবং দলে নেই সাবেক অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের দলে একাধিক নতুন মুখ থাকলেও সাম্প্রতিক সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভালো ফর্মে রয়েছে তারা।

    ঢাকার উইকেটে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে বাংলাদেশের স্পিন–নির্ভর আক্রমণের সঙ্গে পাকিস্তানের পেস আক্রমণের লড়াই জমে উঠতে পারে।

    বাংলাদেশ একাদশ

    সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

    পাকিস্তান একাদশ

    সাহিবজাদা ফারহান, মাআজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলি আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আবরার আহমেদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:56 PM টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ 2:35 PM পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি 2:13 PM স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ 1:53 PM প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য একাদশ 1:44 PM জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী 1:34 PM জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই 1:30 PM হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা 1:14 PM হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি 12:44 PM ডেপুটি স্পিকারের প্রস্তাব নাকচ জামায়াতের 12:40 PM বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হত্যাচেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার