• খেলা

    কারা নির্বাচিত হলেন বিসিবি নির্বাচনে?

      প্রতিনিধি 6 October 2025 , 7:00:36 প্রিন্ট সংস্করণ

    রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আজ (সোমবার) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
    রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আজ (সোমবার) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রীড়া প্রতিবেদক

    নানা সমালোচনা ও সমালোচনা পর শেষ হয়েছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ।

    রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আজ (সোমবার) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

    পাইলট ক্যাটাগরি-৩ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক পদের জন্য নির্বাচন করেছিলেন। এই ক্যাটাগরিতে ভোট দেওয়া ৪৩ জন কাউন্সিলের মধ্যে খালেদ মাসুদ ৩৫ ভোট পেয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা দেবব্রত পাল ৭ ভোট পেয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন। বাকি একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।

    তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুজন পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচনে। সন্ধ্যা ৬টা নাগাদ ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল

    বিজ্ঞাপন

    ‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং সশরীরে এসে ভোট দিয়েছেন ৯ জন। অর্থাৎ ৩৩ জন ভোট দেননি।

    ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২ জন ভোট কাস্ট হয়েছে। ৫ ই-ভোট এবং ৩৭ জন স্বশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি।

    এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

    সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফলাফল ঘোষণা করার কথা।

    এর আগে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী।

    বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরি ও বিভাগে কত ভোট পড়েছে:

    ‘বি’ ক্যাটাগরিতে মোট ভোট- ৭৬

    ই ভোটের সংখ্যা- ৩৪টি
    সশরীরে ভোটের সংখ্যা- ৯টি
    ভোট দেননি- ৩৩ জন

    ‘সি’ ক্যাটাগরি মোট ভোট- ৪৫
    ই ভোটের সংখ্যা- ৫টি
    সশরীরে ভোটের সংখ্যা- ৩৭টি
    ভোট দেননি- ৩ জন

    রাজশাহী বিভাগে মোট ভোট- ৯
    ই ভোটের সংখ্যা- ৬টি
    সশরীরে ভোটের সংখ্যা- ১টি
    ভোট দেননি- ২ জন

    রংপুর বিভাগে মোট ভোট- ৯
    ই ভোটের সংখ্যা- ৩টি
    সশরীরে ভোটের সংখ্যা- ২টি
    ভোট দেননি- ৪ জন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯