• খেলা

    এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রামের বড় জয়

      প্রতিনিধি 1 October 2025 , 4:34:21 প্রিন্ট সংস্করণ

    বুধবার বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগ
    বুধবার বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রীড়া প্রতিবেদক

    সিলেটে চলমান জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রামের জয়রথ ছুটছেই। বুধবার বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগ।

    জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরি এবং মেহেদী হাসান রানার দারুন বোলিংয়ে বরিশালকে হারানোর পর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। চার ম্যাচে এটি চট্টগ্রামের তৃতীয় জয়। অপরদিকে
    পরাজয়ের বৃত্তে থাকা বরিশাল আছে একদম তলানীতে।

    বিজ্ঞাপন

    টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বরিশাল বাহাতি পেসার রানার বোলিং তোপের মুখে পড়ে। দশ ওভারের মধ্যে ফিরে যান দলটির ওপেনার রাফসান আল মাহমুদ ও ইফতিখার হোসেন ইফতি। বড় কোন পার্টনারশিপ গড়তে না পারায় ১২৮ রানে থামতে হয় বরিশালকে। জবাবে চট্টগ্রাম ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়৷

    বরিশালের ব্যাটসম্যান ইফতেখার হোসেন ইফতি সর্বোচ্চ ৩৩ রান করেন এছাড়া ফজলে মাহমুদ ২৬, সোহাগ গাজী ১৮ রান করেন। চট্টগ্রামের পেসার মেহেদী হাসান রানা ২২ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন স্পিনার হাসান মুরাদ।

    জবাবে আগের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ৭১ রান করা মাহমুদুল হাসান জয় ৬টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৭৮ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। জয় বাদে রান পেয়েছেন অভিজ্ঞ মমিনুল হক ও সৈকত আলী। ওপেনিং জুটিতে ৪৩ রান তোলে চট্টগ্রাম। ১১ বলে ২২ রান করা মমিনুলকে বোল্ড করে থামান স্পিনার সোহাগ গাজী।

    দলীয় ৬৬ রানের মধ্যে শাহাদাত হোসেন দিপুও ফিরে যান। তারপর আর কোনো উইকেট হারায়নি চট্টগ্রাম। ২৮ বলে ২৩ রান তুলে অপরাজিত থাকেন সৈকত আলী। ম্যাচসেরা হন জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি