
প্রতিনিধি 27 February 2026 , 5:38:19 প্রিন্ট সংস্করণ

নাটকের শুটিং নিয়েই ব্যস্ত থাকেন নিলয় আলমগীর। নিজেকে বা পরিবারকে খুব একটা সময় দেয়ার সুযোগ হয়ে উঠে না তার। একটানা কাজে হাঁপিয়ে উঠেছিলেন এ অভিনেতা। তাই নিজেদের মতো একটু সময় কাটাতে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে কয়েকমাস আগে যুক্তরাষ্ট্রে যান তিনি।

তবে সেখানে যাওয়ার আরও একটি কারণও রয়েছে। গত বছরের নভেম্বরে বাবা হন এই অভিনেতা। নিজেই বাবা হওয়ার খবর সামাজিক মাধ্যমে জানান নিলয়। সন্তান জন্ম হয় যুক্তরাষ্ট্রে। আর এ কারণে গত বছরের সেপ্টেম্বরে স্ত্রীকে নিয়ে সেখানে পাড়ি জমান এ অভিনেতা।
কন্যাসন্তানের নাম রেখেছেন রুশদা মাইমানাহ। বিরতি শেষে ৭ মাস পর স্ত্রী-সন্তানসহ ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন নিলয়। দুই দিন বিশ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শুটিং নিয়ে। অভিনয় করছেন অনামিকা মণ্ডলের রচনায় ও নাজমুল রনির পরিচালনায় একটি নাটকের।
তবে এর নাম এখনো ঠিক হয়নি। ঢাকার উত্তরায় চলছে শুটিং। পরিচালক নাজমুল বলেন, নিলয় ভাইয়ের নাটকের আলাদা একটা দর্শক রয়েছে। গল্পের মধ্য দিয়ে কমেডির সঙ্গে সামাজিক একটা বার্তা দেয়ার চেষ্টা করেছি।