• জাতীয়

    শেখ হাসিনার রায়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

      প্রতিনিধি 17 November 2025 , 5:08:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    সরকারি লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের পর বিবৃতি দিয়েছে অন্তবর্তী সরকার।

    সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    বিবৃতিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তী সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে।

    এতে বলা হয়েছে, রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। জনগণের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেয়-সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করেছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার আরও স্পষ্ট করে জানাচ্ছে, যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন