• খেলা

    ফাহিমের ব্যাটে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছে

      প্রতিনিধি 7 February 2026 , 7:26:42 প্রিন্ট সংস্করণ

    ফাহিমের ব্যাটে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছে। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জীবন পেয়ে ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন ফাহিম আশরাফ। নেদারল্যান্ডসের দেয়া ১৪৮ রানের টার্গেটে ভালো শুরু পায় পাকিস্তান। এরপর ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তবে এক ক্যাচ মিসেই জয়ের স্বপ্ন শেষ হয়েছে ডাচদের।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক সালমান আলী আগা। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে ডাচরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড করেন ৩০ রান।

    বিজ্ঞাপন

    ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫৩ রানের মধ্যে জোড়া উইকেট হারায় পাকিস্তান। সায়েম আয়ুব ১৩ বলে ২৪ ও সালমান ৮ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান। এরপর বাবর আজম ও শাহিবজাদা ফারহান মিলে ৪৫ রানের জুটি গড়েন। তবে এরপরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে। মাত্র ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা।

    শাহিবজাদা ৪৭, বাবর ১৫, মোহাম্মদ নেওয়াজ ৬, শাদাব খান ৮ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান উসমান খান। শেষ দিকে পাকিস্তানের জন্য ত্রাতা হয়ে আসেন ফাহিম আশরাফ। ১১ বলে ২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন তিনি।

    অপরদিকে, পাকিস্তানের হয়ে বল হাতে সালমান মির্জা ২৪ রানে ৩টি এবং নওয়াজ, আবরার ও সাইম আইয়ুব ২টি করে উইকেট শিকার করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 2:37 PM হানাহানিতেও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন 2:34 PM ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ার ঈদ জামাত 2:25 PM মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 2:19 PM যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 2:18 PM জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি 5:48 PM ৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় 5:42 PM ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা 5:31 PM ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর