• রাজনীতি

    ঢাকা-১৪ আসনে জামায়াত প্রার্থী মীর আহমদ বিন কাসেম

      প্রতিনিধি 25 January 2026 , 6:20:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থীমীরআহমদ বিন কাসেম। ঢাকা-১৪ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলাের কাউন্দিয়া ইউণিয়ন,বনগাাঁও ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত। ঢাকা-১৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮৭নং আসন।

    ১৯৮৪ সালের ১৮ মার্চ জন্ম নেওয়া আহমদ বিন কাসেম পেশায় একজন আইনজীবি ও মানবাধিকার কর্মী। তিনি রাজধানীর ঢাকার মিরপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা  বাংলাদেশ জামায়াত-ই-ইসলামীর বিশিষ্ট নেতা প্রয়াত মীর কাসেম আলী ও মাতা খোন্দকার আয়েশা খাতুন। পাঁচ ভাই-বোনের মধ্যে  দুই ভাই (মোহাম্মদ বিন কাসেম সালমান , মীর আহমদ বিন কাসেম ), তিন বোন (হাসিনা তায়েবা, সুমাইয়া রাবেয়া, তাহেরা তাসমিন) এর মাঝে মীর আহমদ বিন কাসেম তৃতীয়। তার স্ত্রী তহমিনা আক্তার  একজন গৃহিনী। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা (আয়েশা তাকওয়া ও মারিয়াম বশরা)।

    ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মীরআহমদ বিন কাসেমকে ২০১৬ সালের ৯ আগস্টে মিরপুর ডিওএইচএস থেকে গুম করা হয়। যে বছরে মীর কাসেম আলীকে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করে হাসিনা প্রশাসন সেবছরই মীরআহমদ বিন কাসেমকে গুম করেছিল। তিনি তার বাবার বিচারিক কার্যক্রমে আইনি লড়াই করতে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন। তখন তার বয়স ছিল ৩২ বছর। সেসময় ট্রইব্যুনালের বিভিন্ন পদ্ধতিগত ত্রুটি এবং বিচারিক পক্ষপাতের বিষয়ে গণমাধ্যম এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্টে উঠে আসে।

    ২০২১ সালের আগস্টে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের ৫৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে বাংলাদেশে বলপূর্বক গুমের শিকার হওয়া ৮৬ জনের তালিকায় মীরআহমদ বিন কাসেমের নাম উল্লেখ করা হয়। প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরা হয়, যদিও বাংলাদেশ সরকার বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছিল।

    মীরআহমদ বিন কাসেমের গুমের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার জন্ম দেয়। ২০১৯ সালের ১ মার্চ আল-জাজিরার হেড টু হেড অনুষ্ঠানে তার আইনজীবী মাইকেল পোলাক, তৎকালীন বাংলাদেশি পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভীর কাছে সরাসরি এই মামলার বিষয়ে প্রশ্ন তোলেন। অনুষ্ঠানের সঞ্চালক মেহেদী হাসানের সামনে রিজভী আশ্বাস দেন যে জোরপূর্বক গুমের সব অভিযোগ তদন্ত করা হবে এবং তিনি ব্যক্তিগতভাবে মীর আহমদের মামলাটি দেখবেন বলে প্রতিশ্রুতি দেন।

    আট বছর পর বন্দীশালা থেকে ৬ আগস্ট মুক্ত হন মীরআহমদ বিন কাসেম। তাকে কর্দমাক্ত নর্দমায় ফেলে যাওয়ার পর তিনি তার বাড়ির পথ খোঁজার চেষ্ট করছিলেন। পরে তিনি তার বাবার প্রতিষ্ঠিত একটি হাসপাতালের খোঁজা পান এবং সেখানে যেয়ে তিনি তার পরিচয় দেন। হাসপাতালটির এক স্টাফ তার পরিচয় শনাক্ত করতে পেরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। হাসপাতালে উপস্থিত লোকজনের কথা শুনে মীরআহমদ বিন কাসেম জানতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের কথা। যার ফলে তিনি মুক্তি পেয়েছেন।

    বিজ্ঞাপন

    মীর আহমদ বিন কাসেমের শিক্ষাজীবন ও পেশাগত অগ্রযাত্রা সাফল্য ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি রাজধানীর স্বনামধন্য মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। শিক্ষাজীবনের শুরু থেকেই মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে।

    পরবর্তীতে তিনি বিশ্বখ্যাত লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। আইন শিক্ষায় উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে তিনি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান লিনকন ইন-এ ভর্তি হন এবং ২০০৭ সালে সফলভাবে বার-এট-ল সম্পন্ন করেন। লিনকন ইন থেকে প্রশিক্ষণ সম্পন্ন করার মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক মানের আইনি জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জন করেন।

    হলফনামার সম্পদের বিবরণ

    নির্বাচনি হলফনামা অনুযায়ী, মীর আহমাদ বিন কাসেমের আয়ের একমাত্র উৎস আইন ব্যবসা। এর মাধ্যমে তিনি বছরে আনুমানিক ১১ লাখ টাকা আয় করেন। তাঁর ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় দেখানো হয়েছে ২ লাখ ৩২ হাজার টাকার মতো। এর মধ্যে ব্যাংকের ফিক্সড অ্যাকাউন্ট থেকে ২ লাখ ২৬ হাজার টাকা এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে ৫ হাজার ৭৮৫ টাকা আয়ের কথা বলা হয়েছে।

    নির্বাচনী ব্যয় মেটাতে নিজের আয় থেকে এক লাখ টাকা খরচ করবেন বলে হলফনামায় জানিয়েছেন মীর আহমাদ বিন কাসেম। এ ছাড়া আত্মীয়দের কাছ থেকে দান হিসেবে পাবেন ৪ লাখ ৬০ হাজার টাকা। অনাত্মীয় তিন ব্যক্তির কাছ থেকে নির্বাচনী খরচের জন্য ৪০ লাখ টাকা পেতে পারেন বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

    অস্থাবর সম্পদের মধ্যে মীর আহমাদ বিন কাসেমের প্রায় ১ কোটি ১৩ লাখ ৭৭ হাজার টাকা নগদ অর্থ রয়েছে। এ ছাড়া ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংকে তাঁর জমা রয়েছে প্রায় ২০ লাখ টাকা। ব্যাংক দুটিতে তাঁর ফিক্সড ডিপোজিট আছে ৭ লাখ ১৪ হাজার টাকার। দিগন্ত মিডিয়া করপোরেশনে শেয়ার রয়েছে তাঁর, যার অর্জনকালীন মূল্য এক লাখ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

    হলফনামায় গত বছরের জুলাই মাসে একটি গাড়ি কেনার কথা উল্লেখ করেছেন তিনি, যার দাম ৪৫ লাখ টাকা। তাঁর কাছে সোনা রয়েছে ২০ ভরি, যার অধিগ্রহণকালীন মূল্য তিন লাখ টাকা। সব মিলিয়ে তিনি মোট অস্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার টাকা।

    এ ছাড়া মীর আহমাদ বিন কাসেমের স্ত্রীর কাছে নগদ ১৪ লাখ টাকা এবং ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংকে ৯ লাখ ৬১ হাজার টাকার বেশি জমা রয়েছে। তাঁর স্ত্রীর ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংকের পাঁচটি হিসাবে ফিক্সড ডিপোজিট আছে ২৬ লাখ টাকার বেশি।

    মীর আহমাদ বিন কাসেমের হলফনামায় তাঁর স্ত্রীর কাছে ৩০ ভরি স্বর্ণ থাকার কথা বলেছেন, যার অধিগ্রহণকালীন মূল্য সাড়ে চার লাখ টাকা। সব মিলিয়ে আরমানের স্ত্রীর অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ৪৫ লাখ ৮১ হাজার টাকার। হলফনামা অনুসারে তার কোনো স্থাবর সম্পত্তি নেই।আয়কর হলফনামায় মীর আহমাদ উল্লেখ করেছেন, ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা আয়ের বিপরীতে তিনি ১০২ টাকা কর দিয়েছেন। আয়কর রিটার্নে তিনি ১ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকার সম্পদের তথ্য উল্লেখ করেছেন। মামলার বিবরণ মীর আহমাদ বিন কাসেম জানান তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন।

    এদিকে ঢাকা-১৪ আসনে মীর আহমাদ বিন কাসেমের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:38 PM ফরিদগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়রসহ ৪ বিএনপি নেতা বহিষ্কার 7:26 PM আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলা: ৫ ফেব্রুয়ারি-সাবেক এমপিসহ ১৬ জনের রায় 7:17 PM তফসিল ঘোষণার পর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার: আইএসপিআর 7:00 PM জামায়াত আমীরের-এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক: মাহদী আমিন 6:54 PM ‘ইউরোপে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার আহ্বান’ 6:38 PM সংসদ নির্বাচনে দায়িত্ব: ৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন 6:32 PM দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন: স্বরাষ্ট্র উপদেষ্টা 6:13 PM ‘যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে’ 6:05 PM নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ 5:59 PM জোন ইনচার্জ পদে, মেঘনা গ্রুপে চাকরি