• রাজনীতি

    ‘ইসলামী আন্দোলনের সাথে আলোচনার সুযোগ নেই, জোটে ফেরার পথ খোলা’

      প্রতিনিধি 17 January 2026 , 6:46:26 প্রিন্ট সংস্করণ

    খেলাফত মজলিসের আমীর মামুনুল হক। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইসলামী আন্দোলনের সাথে আলোচনার আর সুযোগ নেই, তবে তারা যদি আবার জোটে ফিরতে চায়, তাহলে সাদরে গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন, খেলাফত মজলিসের আমীর মামুনুল হক। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    অপরদিকে, ৪৭টি আসনে আলোচনা করে প্রার্থী দেবে ১০ দলীয় জোট। ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনও ইন্ধন নেই, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। মামুনুল হক বলেন, এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনও বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি আবার জোটে ফিরতে চায়, তাহলে সাদরে গ্রহণ করা হবে। আর যদি না আসে, তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।

    এ ছাড়াও শরিয়াহ আইন বাস্তবায়ন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের বক্তব্য সঠিক নয় বলেও মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে যে জোটের সূচনা হয়েছিল, আদর্শিক অবস্থান থেকে কেউ পিছপা হয়নি। তবে জোটের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তা রাজনৈতিকভাবে মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:45 PM ড. ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল 6:37 PM ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 5:56 PM ১৮৩ রানের জবাবে বাংলাদেশের অবিস্মরণীয় টি-টোয়েন্টি জয় 5:46 PM পানির কূপ নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৪২ 4:22 PM ১৮৩ রানের রেকর্ড লক্ষ্য ব্যাট করছে বাংলাদেশ 3:23 PM ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার দৌড়বিদ 2:57 PM ঐতিহাসিক শাস্তির মুখে আর্জেন্টাইন গোলরক্ষক 2:01 PM টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশর 1:47 PM বক্স অফিস কাঁপাচ্ছে মাইকেল 1:29 PM বিশ্বকাপ মিস থেকে নতুন মিশন লিটনের টার্গেট বিশ্বকাপ ২০২৮