• বিনোদন

    সোনালী যুগের নায়ক জাভেদ আর নেই

      প্রতিনিধি 21 January 2026 , 1:13:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ (৮২)। অবশেষে বুধবার (২১ জানুয়ারি) মারা গেলেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

    তিনি বলেন, জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

    বিজ্ঞাপন

    আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন।
    উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক জাভেদের। ১৯৬৪ সালে মুক্তি পায় সিনেমাটি।

    তবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে। সিনেমাটিতে তার নায়িকা ছিলেন শাবানা। অভিনয় জীবনে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। নব্বই দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায়।

    নায়ক জাভেদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:59 PM দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ 6:02 PM আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান 5:42 PM অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে এলে দাফন 5:14 PM ইরানের প্রস্তাব নাকচ করল ফিফা, আমেরিকাতেই খেলতে হবে 5:08 PM কোথাও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না: সেতুমন্ত্রী রবিউল আলম 5:03 PM ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি 4:56 PM জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 4:52 PM সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 4:47 PM চট্টগ্রামের টেরিবাজার-বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২ 4:43 PM কয়েকদিনের ব্যবধানে বেড়েছে, সুগন্ধি চাল-সেমাই ও মশলার দাম