• বিনোদন

    ২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স

      প্রতিনিধি 19 November 2025 , 12:43:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০ বছরের ছোট তরুণীর সঙ্গে এরকম দৃশ্যে দেখে হতাশ হয়েছেন নেটিজেনরা। তবে কেউ কেউ বলছেন পর্দায় চরিত্রের জন্য এটা হতেই পারে।

    পর্দায় তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর সিং। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’। অবশেষে এক অনুষ্ঠানে তিনি নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন।

    বিজ্ঞাপন

    ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রণবীর বলেন, ‘এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।’ পর্দায় তাদের প্রেমের দৃশ্যে দর্শকদের মাতোয়ারা হতে দেখা যাবে।

    এই ধরনের দৃশ্যে সারা অর্জুন কতটা সাবলীল, সেই প্রসঙ্গে রণবীর হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে সারাকে তুলনা করে বলেন, ‘সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে।’

    রণবীর আরও বলেন, ‘মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’ প্রসঙ্গত, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন সুপরিচিত নাম। একসময় শিশুশিল্পী হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি অভিনেতা জয় অর্জুনের মেয়ে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯