• বিনোদন

    মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ পরীমনি

      প্রতিনিধি 15 January 2026 , 11:13:18 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন অভিনেত্রী পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে এখন সময় কাটাচ্ছেন সন্তানদের নিয়ে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে।

    লাংকাউইয়ের নীল সমুদ্র, খোলা আকাশ আর সবুজ প্রকৃতির মাঝে ছেলে-মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন পরীমনি।

    বুধবার একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোতে মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠার দৃশ্য ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার পরী। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘শীত নেই। কেন শীত নেই।’

    বিজ্ঞাপন

    মালয়েশিয়ার রোদেলা আবহাওয়া, দ্বীপের নিরিবিলি পরিবেশ আর সন্তানদের সান্নিধ্যে পরীমনির সময় যে দারুণ কাটছে, তা তার পোস্ট করা ছবিগুলো দেখলেই বোঝা যায়। ভক্তরাও মন্তব্যে অভিনেত্রীর সুখী মুহূর্তগুলোর জন্য শুভকামনা জানাচ্ছেন।

    এদিকে, ‘প্রীতিলতা’ নিয়ে ফের ক্যামেরার সামনে ফিরছেন অভিনেত্রী পরীমনি। ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে আটকে যাওয়া ‘প্রীতিলতা’ ছবির কাজও আবার শুরু হচ্ছে। চট্টগ্রামে চিত্রায়ণ সম্পন্ন করার পরিকল্পনা চলছে। সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানান, পরীমনির সঙ্গে বৈঠকের মাধ্যমে শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

    ২০২১ সালে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হলে প্রীতিলতার বেশে পরীমনির উপস্থিতি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছিল। এবার সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ নির্মাতা। শুটিং শেষ করে দ্রুত সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প