• জাতীয়

    প্রার্থীদের প্রতীক বরাদ্দ আজ, প্রচারণা কাল থেকে

      প্রতিনিধি 21 January 2026 , 9:26:53 প্রিন্ট সংস্করণ

    ফাইল ফটো
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে। আজ (২১ জানুয়ারি) নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামীকাল (২২ জানুয়ারি) থেকে শুরু হবে প্রার্থীদের প্রচারণা, চলবে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত।
    প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা হয়েছে, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করতঃ নামের তালিকা প্রকাশ করতে হবে।’

    বিজ্ঞাপন

    এ বিষয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ২০ অনুসারে প্রার্থিতা প্রত্যাহারের পর যদি কোনো নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা এক বা একাধিক হয়, তাহলে রিটার্নিং অফিসার কর্তৃক নিম্নরূপভাবে প্রতীক বরাদ্দ করার বিধান রয়েছেঃ

    (ক) নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উক্ত দলের অনুকূলে সংরক্ষিত প্রতীক বরাদ্দ করা।

    (খ) স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুকূলে বিধি অনুসারে নির্ধারিত কোনো প্রতীক বরাদ্দ করা এবং স্বতন্ত্র প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দের সময় যতদূর সম্ভব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পছন্দের প্রতি লক্ষ্য রাখা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:44 PM প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 3:19 PM নিজের প্রকৃত উত্তরসূরী কে, জানিয়ে দিলেন মেসি 1:59 PM জেমস রদ্রিগেজের ওপর তথ্যচিত্র প্রকাশ করবে নেটফ্লিক্স 1:26 PM রাহুল গান্ধীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি 12:38 PM টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ 12:16 PM তাসকিন-মিরাজের তোপে দিশেহারা পাকিস্তান 12:08 PM বিশ্ব মা দিবস আজ 11:48 AM কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী 11:34 AM মান্না ও থালাপতি বিজয়ের ছবি ভাইরাল, আসল নাকি এআই 11:23 AM ঢাকায় রাস্তায় এআই ক্যামেরা, মামলা থেকে বাঁচার ৫ উপায়