• খেলা

    মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

      প্রতিনিধি 15 January 2026 , 6:56:36 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিলেও মন গলেনি ক্রিকেটারদের। বোর্ড পরিচালক থেকে তার পদত্যাগের দাবিতে অনড় তারা। এমন অবস্থায় স্থগিত হয়ে গেল বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটিও। ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বিপিএল

    বিজ্ঞাপন

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও দুই দলের কোনো ক্রিকেটাররই মাঠে যায়নি।

    এদিকে সন্ধ্যা ৬ টায় মাঠে গড়ানোর কথা ছিল দিনের দ্বিতীয় ম্যাচ। যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের। কিন্তু বিতর্কিত মন্তব্যের কারণে নাজমুলের পদত্যাগের দাবিতে এই ম্যাচও ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

    জানা গেছে, রাত ৮ টায় ক্রিকেটারদের সংগঠন- কোয়াবের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির পরিচালকরা। সেখানে থাকবে চলতি বিপিএলে অংশগ্রহণকারী ছয় ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাও। সেই বৈঠকের পরই বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন