...
  • খেলা

    বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি

      প্রতিনিধি 15 January 2026 , 6:10:40 প্রিন্ট সংস্করণ

    ছবি : ক্যাপ্টেন্স টিভি
    ছবি : ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক জরুরি বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নাজমুলের পরিবর্তে এখন অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে এবং সংগঠনের বৃহত্তর স্বার্থে বিসিবি সভাপতি অবিলম্বে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যার লক্ষ্য বোর্ডের দাপ্তরিক কার্যক্রমের সুষ্ঠু ও কার্যকর ধারাবাহিকতা নিশ্চিত করা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

    বিজ্ঞাপন

    সম্প্রতি, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে মন্তব্যের পর গতকাল ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তাই বিসিবি পরিচালকের পদ নাজমুল সরে না দাঁড়ালে গতকাল খেলা বন্ধের হুঁশিয়ারি দেয় ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

    সেই অনুযায়ী আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলে দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচ হবে কি না, তা নিয়েও আছে সংশয়। এর মাঝেই দুপুরে রাজধানীর এক হোটেলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ক্রিকেটাররা মাঠে ফিরবে একটা শর্তে যদি ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবি প্রতিশ্রুতি দেয় নাজমুল আর বিসিবিতে থাকছেন না।

    বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, একজন পরিচালককে তার পরিচালক পদ থেকে অব্যাহতি দেয়ার কোনো সুযোগ নেই। যদি না তিনি পদত্যাগ করে থাকেন। এছাড়া শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য ঘোষণা করা হবে। নাজমুলের ক্ষেত্রে কী হয়, সেটাই এখন দেখার বিষয়।

    বিপিএলে আজ প্রথম ম্যাচটি ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। সন্ধ্যা ৬টায় মুখোমুখি হওয়ার কথা রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:27 PM ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 6:08 PM সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল 5:57 PM দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে 5:50 PM দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই প্রবীণ মুয়াজ্জিন আর নেই 5:15 PM মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ 4:53 PM রজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার 4:40 PM ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ 4:30 PM ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার 4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১ 4:07 PM সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.