• খেলা

    “আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়”

      প্রতিনিধি 14 January 2026 , 1:09:09 প্রিন্ট সংস্করণ

    ছবি : ক্যাপ্টেন্স টিভি
    ছবি : ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো ৫ মাস বাকি থাকলেও, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই বিশ্বকাপের উন্মাদনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বিশ্বকাপের সোনালী ট্রফিটি বিশ্বভ্রমণের অংশ হিসেবে আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে ঢাকায় এসে পৌঁছেছে।

    ১৪ জানুয়ারি বুধবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপের ট্রফি এসে পৌঁছালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তা গ্রহণ করেন।

    বিজ্ঞাপন

    ট্রফি গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জামাল ভূঁইয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়।

    এবারের সফরে বিশ্বকাপের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দর থেকে সোনালি ট্রফিটি হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হয়।

    এটি বাংলাদেশের চতুর্থবার বিশ্বকাপ ট্রফি গ্রহণের বিশেষ মুহূর্ত, যা দেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন উৎসাহ ও আশার সঞ্চার করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি