• খেলা

    বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডে যারা থাকছেন

      প্রতিনিধি 8 January 2026 , 3:25:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের সম্ভাব্য ২৬ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তাদের ভাষ্য, এই তালিকাটি এখনও চূড়ান্ত নয়। তবে কোচ লিওনেল স্কালোনির বর্তমান ভাবনা ও পরিকল্পনার প্রতিফলন এতে স্পষ্ট।

    প্রতিবেদন অনুযায়ী, স্কোয়াডের বড় অংশ আগের বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের নিয়েই গঠিত হতে পারে। অভিজ্ঞতা ও ধারাবাহিকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ ফুটবলার।

    রিপোর্টে গোলরক্ষক বিভাগে প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ। জেরোনিমো রুলি থাকতে পারেন দ্বিতীয় গোল রক্ষক হিসেবে।

    ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস টাগলিয়াফিকো।

    বিজ্ঞাপন

    মিডফিল্ডের সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছে রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জিওভানি লো সেলসো।

    আক্রমণভাগের নিশ্চয়ই লিওনেল মেসির বিকল্প থাকবে না। তার সঙ্গে থাকতে পারেন লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ এবং থিয়াগো আলমাদা।

    এই খেলোয়াড়দের অনেকেই তালিকায় প্রায় নিশ্চিত বলে উল্লেখ করেছে টিওয়াইসি স্পোর্টস।

    এদিকে, কিছু খেলোয়াড় আছেন যারা স্কোয়াডের শেষ কয়েকটি জায়গার জন্য লড়াই করছেন। তাদের মধ্যে রয়েছেন ওয়াল্টার বেনিতেজ, হুয়ান ফয়থ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনিয়া, ভালেন্তিন বার্কো ও এক্সেকিয়েল প্যালাসিওস।

    এ ছাড়া কয়েকজন তরুণ ফুটবলারকেও নজরে রাখা হচ্ছে।

    রিপোর্টে বলা হয়, ইনজুরি, ফর্ম এবং সময়ের সঙ্গে সঙ্গে এই তালিকায় পরিবর্তন আসতে পারে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ লিওনেল স্কালোনি নির্ধারিত সময়েই।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান