• খেলা

    বৈষম্যের অবসান: নারী ক্রিকেটাররাও পাবেন ছেলেদের সমান ভাতা

      প্রতিনিধি 15 October 2025 , 8:22:13 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটছে। প্রশংসনীয় এ উদ্যোগে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন। বর্তমানে মিরাজ-শান্তরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫ + ৪০ ডলার) মোট ১১৫ ডলার পান। সেখানে নিগার সুলতানা জ্যোতিদের এখন পর্যন্ত সাকল্যে দেয়া হচ্ছিল ৭৫ ডলার।

    বিসিবির নারী বিভাগ জানিয়েছে, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সবশেষ বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক সাফল্য থাকলেও, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল নারী ক্রিকেটাররা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প