• অর্থনীতি

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৯ বিলিয়ন ডলার: কেন্দ্রীয় ব্যাংক

      প্রতিনিধি 16 September 2025 , 10:06:18 প্রিন্ট সংস্করণ

    - বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

    বিজ্ঞাপন

    অপরদিকে, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন-চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ১৯ হাজার ২০২ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে শুধু সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রবাসীরা পাঠান ১ হাজার ২০৭ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১২৯ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৮ কোটি ১০ লাখ ডলার বা ২১ দশমিক ৮০ শতাংশ।

    সুত্র জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৬৪৭ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৫৪৩ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে, ১০৪ কোটি ৩০ লাখ ডলার বা ১৯ দশমিক ২০ শতাংশ।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন