...
  • রাজনীতি

    মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

      প্রতিনিধি 18 December 2025 , 5:08:03 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন দলের চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। তিনি বলেছেন, ‘লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারের রহমান। তিনি (তারেক রহমান) মেয়েকেও (জাইমা রহমান) সঙ্গে নিয়ে আসবেন।’

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্যে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর আমি বাংলাদেশে যাচ্ছি।’

    এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে।’

    বিজ্ঞাপন

    ওইদিন রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। রাত সাড়ে ৯টায় এ বৈঠক শুরু হয়। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এ আগমনকে শুধু স্বাগত নয়, আনন্দের সঙ্গে জানাচ্ছি।’

    তিনি আরও বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক হয়েছিল, সেখানেই নির্বাচনের সময় জানানো হয়েছিল।’

    তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডনে নিতে গত ৫ ডিসেম্বর ঢাকায় আসেন তিনি। বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

    তারেক রহমান ২০০৭ সালে ১/১১ পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করছেন তারেক রহমান। ১/১১’র সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে শ’খানেক মামলা করা হয়েছিল। এর মধ্যে ৫টি মামলায় তার সাজাও হয়েছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:36 PM তনু হত্যা: ৩ জনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে পিবিআইর আবেদন 3:12 PM সাগরে জেলেদের জালে ৫০টি লাক্ষা মাছ, ১০ লাখে বিক্রি 2:58 PM সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল 2:49 PM সাফজয়ী যুবাদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী 2:18 PM ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী 1:46 PM ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র, ইরান, মধ্যস্থতাকারীরা: অ্যাক্সিওস 1:35 PM রাজনীতিতে ফেরার প্রসঙ্গে যা বললেন সাকিব 12:37 PM ৭০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে রিয়ালে যাচ্ছেন আর্জেন্টাইন তরুণ 12:18 PM ভূমধ্যসাগরে নিখোঁজ ৭০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে উদ্ধার বাংলাদেশিসহ ৩২ 12:03 PM জামিন পেলেন বাউল আবুল সরকার
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.