• সর্বশেষ

    ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৭০ হাজার প্রবাসী

      প্রতিনিধি 28 November 2025 , 7:52:36 প্রিন্ট সংস্করণ

    পোস্টাল ভোটের নিবন্ধন সাময়িক স্থগিত। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্ধারিত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৭০ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। এর মাধ্যমে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেন।

    নিবন্ধিতদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং-এর সর্বশেষ আপডেট থেকে তথ্যটি জানা গেছে।

    বিজ্ঞাপন

    ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশভিত্তিক নিবন্ধন সংখ্যা হলো-যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫ জন, কানাডায় ৭ হাজার ৮৭ জন, জাপানে ৬ হাজার ৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন।

    এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা ভুল এবং অসম্পূর্ণ তথ্য জমা দেয়ার কারণে সউদী আরবসহ সাত দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, ৭ দেশে নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

    বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, বুধবার রাতে দেখা যায়-সৌদি আরবসহ ৭টি দেশের প্রবাসী ভোটাররা সঠিকভাবে ঠিকানা ইনপুট দিতে পারছেন না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা