• বিনোদন

    রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল

      প্রতিনিধি 23 November 2025 , 5:03:14 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসনের নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ভারতের রাজস্থানের উদয়পুরে একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে বলিউড অভিনেতা রণবীর সিং ও ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসনের সঙ্গে নাচ পরিবেশন করছেন।

    উদয়পুরের এই মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানটি ছিল আমেরিকা প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার। সেখানেই আমন্ত্রিত অতিথি হিসেবে বেটিনা আন্ডারসনকে নিয়ে ভারত সফরে আসেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন ট্রাম্প জুনিয়র ও বেটিনা আন্ডারসন এবং তাদের খুব শিগগির বিয়ে হওয়ার কথা রয়েছে।

    বিজ্ঞাপন

    রণবীরের সঙ্গে বেটিনার এ পরিবেশনা দেখে ট্রাম্প জুনিয়র মুগ্ধ হয়েছেন এবং হাততালি দিয়ে তাদের আনন্দ দেন। এই নাচের দৃশ্যটি ক্যামেরাবন্দি হওয়ার পর সামাজিক মাধ্যমে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

    অনুষ্ঠানের মঞ্চে উঠে রণবীর সিং প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে কুশলবিনিময় করেন। এরপর তিনি বেটিনা আন্ডারসনের হাত ধরে তার অভিনীত সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন। রণবীরের প্রাণবন্ত নাচের স্টেপ দেখে বেটিনা আন্ডারসনও দ্রুত নাচে অংশ নেন এবং মঞ্চ মাতান।

    এদিকে রণবীর সিং তার সিনেমা-পর্দার বাইরেও যে কোনো অনুষ্ঠানে তার উচ্চ উদ্দীপনা ও আকর্ষণীয় নাচের জন্য পরিচিত মুখ। অভিনেতা অক্ষয় কুমারের মতো বলিউড অভিনেতারাও রসিকতা করে তার এই বিশেষ গুণের প্রশংসা করেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:38 PM যুদ্ধের প্রান্তে শান্তির সুর: তেহরানে তার হাতে মানবতার বার্তা আলি ঘামসারির 1:36 PM ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী 1:12 PM ৪২ দিনে গুম বা ক্রসফায়ারের ঘটনা নেই: সংসদে আইনমন্ত্রী 12:57 PM শহীদ আবু সাঈদ হত্যা: পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড 12:47 PM অনিয়ম-কারচুপির অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত 12:34 PM ৬ সপ্তাহ পর খুলল আল-আকসা মসজিদ 12:02 PM সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’ পাস 11:46 AM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে 11:31 AM সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার 11:21 AM আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি