• বিনোদন

    আমার জীবন শেষ-শুটিং ইউনিট লাইটম্যান রবিনের আর্তি

      প্রতিনিধি 10 September 2025 , 7:37:01 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টাঙ্গাইলে শুটিং ইউনিট বহনকারী পিকআপ ৫ সেপ্টেম্বর দুর্ঘটনায় পতিত হলে, গুরুতর আহত লাইটম্যান রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার কক্ষের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ফিরে আসতে পারব কি না জানি না। তবে এর বিচার চাই। আমার জীবন শেষ হয়ে গেল।’

    বিজ্ঞাপন

    রবিনের একটি হাত ইতোমধ্যেই কেটে ফেলা হয়েছে। তার পায়ের অবস্থাও গুরুতর; যে কোনো সময় সেটিও কেটে ফেলতে হতে পারে। এ ঘটনায় তার পরিবার ও সহকর্মীরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

    ঘটনার সময় ভোরে পরিচালক আরিফ সজীবের শুটিং ইউনিট বহনকারী একটি পিকআপ টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে উল্টে যায়। এতে রবিন ও চালকসহ ৭জন গুরুতর আহত হয়েছেন।

    সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর পরিচালক ও তার টিম আহতদের পাশে দাঁড়াননি; বরং শুটিং চালিয়ে গেছেন। যা শ্রম আইনের দায়িত্ব ও নৈতিকতার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন তারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:13 PM কালোজিরা ভর্তায় মেশান ৭ উপকরণ, জানুন স্বাস্থ্য উপকারিতা 5:56 PM ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের 5:14 PM ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 4:30 PM কানাডার পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি 4:17 PM মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 4:05 PM আগামী বৈশাখ থেকে সারাদেশে গ্রামীণ খেলা আয়োজন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:26 PM ৫ বছরে দুই কোটি ৭৫ হাজার কৃষক পাবেন কৃষক কার্ড: প্রধানমন্ত্রী 3:07 PM রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা 2:54 PM পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে হত্যা 2:44 PM দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা