• সর্বশেষ সংবাদ স্ক্রল

    সারাদেশে মোবাইল বিক্রির দোকান খুলেছে

      প্রতিনিধি 20 November 2025 , 5:55:40 প্রিন্ট সংস্করণ

    মোবাইল বিক্রির একটি দোকান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সারাদেশের মোবাইল মার্কেটগুলো বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে স্বাভাবিকভাবে খুলেছে। স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজত থেকে, বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মুক্তি দেয়ার পর ব্যবসায়ীরা দোকান খোলার সিদ্ধান্ত নেন।

    এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এমবিসিবি ঘোষণা দেয় যে, সেক্রেটারি পিয়াসকে ওইদিনের মধ্যে মুক্তি না দিলে তারা সারাদেশে কঠোর আন্দোলনে নামবেন এবং সব মোবাইল বিক্রির দোকান বন্ধ রাখবেন।

    বিজ্ঞাপন

    ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাতে আবু সাঈদ পিয়াসকে ডিবি আটক করার প্রতিবাদে তারা মোবাইল বিক্রি বন্ধ রাখেন। ফলে বুধবার মার্কেট বন্ধ থাকায় দুর্ভোগে পড়া ক্রেতা-বিক্রেতারা। এখন তারা স্বস্তি প্রকাশ করেছেন।

    মুক্তি পাওয়ার পর আবু সাঈদ পিয়াস গণমাধ্যমকে জানান, তাকে আটকের উদ্দেশ্য ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘এনইআইআর বাস্তবায়ন: মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলন বন্ধ করে দেয়া।

    কিন্তু তার আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন থেকেই ব্যবসায়ীরা প্রতীকী ধর্মঘটের ঘোষণা দেন। তিনি বলেন, ‘যেহেতু আমাকে সন্ধ্যায় ছেড়ে দেয়া হয়েছে, ব্যবসায়ীরা রাতেই সিদ্ধান্ত নিয়েছেন বৃহস্পতিবার থেকে সারা দেশের সকল মোবাইল মার্কেট খোলা থাকবে’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা