• বিনোদন

    ‘মিস ইউনিভার্স’ মঞ্চে জামদানিতে মিথিলা

      প্রতিনিধি 19 November 2025 , 2:01:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। দেশের ঐতিহ্য তুলে ধরতে তিনি জাতীয় পোশাক হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশের গৌরব-জামদানি শাড়ি। পুরো পোশাকেই ফুটে উঠেছে বাংলার রাজকীয় ঐতিহ্য ও সূক্ষ্ম বুননশিল্পের সৌন্দর্য।

    এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নিজের অনুভূতি জানিয়ে মিথিলা লেখেন, ‘মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে, যা বাংলাদেশের ঐতিহ্যের জীবন্ত প্রতীক।’

    বিজ্ঞাপন

    মুঘল আমল থেকে নবাব ও বাংলার অভিজাতদের পরম আদরে জায়গা করে নেওয়া জামদানি আজও সাংস্কৃতিক গর্ব ও রাজকীয়তার প্রতীক। মিথিলার ভাষ্য, ‘এই বয়নশিল্পের প্রতিটি সুতোয় মিশে আছে দক্ষতা, শিল্পকলা ও চিরন্তন সৌন্দর্য।’

    নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরের তাঁতিদের হাতে তৈরি এই বিশেষ শাড়িতে ব্যবহৃত হয়েছে উৎকৃষ্ট সুতির তন্তু ও স্বর্ণালি জরি নকশা। জামদানির জন্মস্থান হিসেবে পরিচিত এই অঞ্চলের শত বছরের বুননপ্রথারই ধারাবাহিকতা এটি। পুরো শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি।

    ডিজাইনার আফ্রিনা সাদিয়া সৈয়দার নকশায় তৈরি এই জামদানিতে ফুটে উঠেছে স্নিগ্ধ শাপলা মোটিফ-যা বাংলাদেশের জাতীয় ফুল। একই শাপলার ছোঁয়া রয়েছে মিথিলার গয়নাতেও, যার নকশা করেছেন ৬ ইয়ার্ডস স্টোরির লরা খান।

    উল্লেখ্য, ২০১৩ সালে ইউনেস্কো জামদানিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। সেই ঐতিহ্যেরই এক দৃষ্টিনন্দন রূপ বিশ্বমঞ্চে তুলে ধরলেন মিথিলা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা