• লাইফস্টাইল

    চিতই পিঠা তৈরির রেসিপি

      প্রতিনিধি 14 November 2025 , 6:43:29 প্রিন্ট সংস্করণ

    চিতই পিঠা তৈরির রেসিপি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শীতকাল মানেই পিঠাপুলি খাওয়ার ধুম। নতুন গুড় উঠতে শুরু করবে ক’দিন পরেই। অনেকেরই শহুরে ব্যস্ত জীবনে চালের গুঁড়া তৈরি করে পিঠা খাওয়ার সময়টুকু মেলে না। বাইরে থেকে কিনে আনা পিঠাই ভরসা।

    কিন্তু শুকনো চালের গুঁড়া এখন সুপারশপগুলোতে পাওয়া যায়। সেই শুকনো চালের গুঁড়ায় চিতই পিঠা তৈরি করতে গেলে তা ভালোভাবে তৈরি করা সম্ভব। চলুন জেনে নেয়া যাক-

    তৈরি করতে যা লাগবে: শুকনো চালের গুঁড়া-১ কাপ, ভাত-একমুঠো, হালকা গরম পানি-১ কাপের মতো, লবণ-স্বাদমতো।

    বিজ্ঞাপন

    যে ভাবে তৈরি করবেন: একটি পাত্রে চালের গুঁড়া হালকা গরম পানি দিয়ে মিশিয়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর একটি ব্লেন্ডারে মিশ্রণটি ঢেলে তাতে ভাতটুকু দিয়ে ব্লেন্ড করে নিন। এবার সামান্য লবণ মিশিয়ে নিন। গোলা যেন খুব বেশি পাতলা বা ঘন না হয়।

    পিঠা তৈরি করার খোলা চুলায় বসিয়ে দিন। এবার একটি পরিষ্কার ও নরম সুতির কাপড় ভিজিয়ে খোলাটি মুছে নিন। গরম খোলায় পিঠার গোলা দিয়ে ঢেকে দিন। ২-৩ মিনিট অপেক্ষা করে তুলে নিন। এভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে পছন্দ অনুযায়ী পরিবেশন করুন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের 5:46 PM শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ 5:42 PM জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন 5:31 PM বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 4:48 PM কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলেই, আহসান এইচ মনসুরের অফিস ত্যাগ 4:36 PM নির্বাচনী অনুদান ফেরত দিচ্ছেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা 4:25 PM বাংলাদেশ-মালয়েশিয়া মন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক 4:24 PM নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী