• খেলা

    বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মিনিটেই শেষ

      প্রতিনিধি 10 November 2025 , 4:12:12 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এএফসি এশিয়ান কাপের মূল পর্বের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ, সম্ভাবনা নেই ভারতেরও। স্রেফ নিয়মরক্ষার হলেও আদতে এটি বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই। এ কারণেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৮ নভেম্বরের ম্যাচটি ঘিরে প্রেমীদের মধ্যে আবারও উন্মাদনা শুরু হয়েছে।
    সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ছয় ক্যাটাগরির টিকিট পাওয়ার কথা ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম Quicket–এ। কিন্তু টিকিট বিক্রির কার্যক্রম শুরুর ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেছেন, ‘মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট শেষ হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। অর্ধেকের বেশি পেমেন্টও হয়ে গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই আর এখন শুধু রেড বক্স, হসপিটালিটি বক্সের টিকিট রয়েছে।’

    বিজ্ঞাপন

    সবশেষ সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা থাকলেও ভারত ম্যাচের উন্মাদনায় বাফুফে সেটা বাড়িয়ে ৫০০ টাকা করে। ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩-এর একেকটা টিকিটের দাম ৩ হাজার টাকা করে। ভিআইপি বক্স ২-এ বসে খেলা দেখতে চাইলে লাগবে ৪ হাজার টাকা। এ ছাড়া ক্লাব হাউস ১ ও রেড বক্সের দাম ধরা হয়েছে যথাক্রমে ৫ হাজার ও ৬ হাজার টাকা।

    দাম বৃদ্ধি করলেও সমর্থকদের চাহিদা কমেনি। টিকিট ছাড়ার পরপরই সংগ্রহ করেছেন সমর্থকরা। কিন্তু মুহূ্তেই টিকিট শেষ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবলপ্রেমীরা। Quicket–এর ওয়েবসাইটে SOLD OUT লেখা দেখে কেউ কেউ টিকিট বিক্রিতে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এনেছেন।

    ভারত ম্যাচের আগে বাংলাদেশ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই টিকিট ছেড়েছে ফেডারেশন প্রায় এক সপ্তাহ। ওই টিকিট বিক্রি খুব ধীর। সেটাও দ্রুত শেষ হওয়ার আশা করছেন গাউস, ‘ভারত ম্যাচের সব টিকিট শেষ। হামজাও আজ আসছে। এখন নিশ্চয়ই নেপাল ম্যাচের টিকিটও সংগ্রহ করবে।’

    ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাফুফে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করে। টিকিফাই প্লাটফর্মে টিকিট সংগ্রহে অনেক ভোগান্তি হয়েছিল। এরপর অক্টোবর উইন্ডোতে বাফুফে কুইকেটকে টিকিটিং পার্টনার করে। ৯ অক্টোবর ঢাকার ঐ ম্যাচের টিকিট ২০ মিনিটের মধ্যে বিক্রি হয়।

    অক্টোবর উইন্ডোতে ফুটবলপ্রেমীরা ভোগান্তিতে না পড়ায় নভেম্বর উইন্ডোতেও কুইকেটকেই দায়িত্ব দেওয়া হয়। টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় ডিজিটাল পেমেন্ট করছেন দর্শকরা। এরপরও বাফুফে চার মাস পেরিয়ে গেলেও সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের হিসাব দিতে পারেনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি 2:01 PM ঢাবির ইফতারে থাকছে না গরু, বয়কটের ঘোষণা শিক্ষার্থীদের 1:54 PM অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক